প্রথমবার Menstrual Cup ব্যবহার করবেন? ধাপে ধাপে জানুন
প্রথমবার Menstrual Cup হাতে নিয়ে অনেকেরই মনে হয়—“এটা কীভাবে ব্যবহার করব?”
ভয় পাওয়ার পরিবর্তে ধাপগুলো আগে বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ।
ধাপ ১: হাত পরিষ্কার করুন
Cup ধরার আগে সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিন। আপনার নির্দিষ্ট cup-এর cleaning/sterilization instructions-ও অনুসরণ করুন।
ধাপ ২: Cup Fold করুন
Cup insert করার সুবিধার জন্য C-fold বা Punch-down fold-এর মতো technique ব্যবহার করা যায়। কোন fold আপনার জন্য সহজ, সেটি practice করে বুঝতে পারেন।
ধাপ ৩: আরামদায়ক Position নিন
শরীর relax রাখা গুরুত্বপূর্ণ। Fold করা cup ধীরে ও সাবধানে insert করুন। তীব্র ব্যথা হলে জোর করবেন না।
ধাপ ৪: Cup খুলেছে কি না দেখুন
ভেতরে যাওয়ার পর cup-এর rim পুরোপুরি open হওয়া প্রয়োজন। Cup ঠিকমতো না খুললে leakage হতে পারে।
ধাপ ৫: বের করার সময়
Cup-এর stem ধরে জোরে টেনে বের করা ঠিক নয়। Base আলতো করে pinch করে seal release করার পর ধীরে cup বের করুন।
ধাপ ৬: পরিষ্কার করুন
Cup খালি করে আপনার product-এর নির্দেশনা অনুযায়ী পরিষ্কার করুন। পরিষ্কার হাত, পরিষ্কার cup এবং সঠিক storage hygiene-এর গুরুত্বপূর্ণ অংশ।
প্রথম দিনেই perfect হতে হবে—এমন নয়। অনেকের cup ব্যবহারে comfortable হতে কিছুটা practice প্রয়োজন হয়।
